২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাংনীতে বোমা ফাটিয়ে গরু লুট

মেহেরপুরের গাংনীতে বোমা ফাটিয়ে একটি বাড়ি থেকে গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 12:31 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার হিন্দা গ্রামে আকবর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হিন্দা পুলিশ ক্যাম্পের এসআই সামসুল হক।

বোমা বিস্ফোরণে আহত হয়েছেন আকবর আলী ও তার স্ত্রী নার্গিস খাতুন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত নার্গিস খাতুন জানান, রাত ৩টার হুড়োহুড়ির শব্দে তাদের ঘুম ভেঙ্গে যায়। ঘর থেকে বের দেখেন দুর্বৃত্তরা তাদের দুটি গরু নিয়ে যাচ্ছে।

“এসময় দুর্বৃত্তরা আমাদের দিকে বোমা ছুড়ে গরুগুলো নিয়ে যায়।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক এসএম রেজা জানান, আহতদের শরীর থেকে কিছু স্প্লিন্টার বের করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার ও গরু উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এসআই সামসুল হক।