২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 03:39 PM

Updated : 22 Aug 2022, 05:50 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইমাদপুর এলাকায় ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুমন ও ইতি। তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ফুলপুর থানার এসআই আসাদুজ্জামান টিটু জানান, ফুলপুর থেকে তারাকান্দা যাওয়ার পথে বিপরীত দিক থেসে আসা শ্যামলী বাংলা সার্ভিসের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেলের দুই আরোহী।

দুর্ঘটনার পর পুলিশ চালক আব্দুল আজিজকে বাসসহ আটক করেছে বলেও তিনি জানান।