২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় তাড়াশে চেয়ারম্যান হাজতে

ভিজিডির চাল বিক্রির মামলায় সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান খন্দকার আবু সাঈদকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 08:54 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বুধবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুপ্রিয়া রহমান জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ৮ অগাস্ট ২০ বস্তা ভিজিডির (দরিদ্রদের জন্য সরকারের বরাদ্দ) চাল কালোবাজারে বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়ার পথে সহকারী কমিশনার (ভূমি) তোফায়েল হোসেন জব্দ করেন।

পরে এ ঘটনার তদন্ত শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী বাদী হয়ে তাড়াশ ইউপি চেয়ারম্যান খন্দকার আবু সাঈদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে থানায় মামলা করেন।