সাভারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সাভারের রাজফুলবাড়িয়ার একটি আবাসন প্রকল্প থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে পাওয়া আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবকের হাত গাছের সঙ্গে বাঁধা ছিল বলে পুলিশ জানিয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিপক কুমার সাহা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে রাজফুলবাড়িয়ার শাপলা হাউজিংয়ের ভিতর থেকে লাশটি পাওয়া যায়। লাশের মাথা ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।
তিনি ধারণা করছেন, দুবৃত্তরা যুবকটিকে গাছে বেঁধে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
যুবকটির গায়ে কালো প্যার্ন্ট ও শার্ট ছিল।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন দিপক কুমার।
