ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ৭ এপ্রিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তন আগামী ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।
এ বছর সমাবর্তন বক্তা থাকছেন ইউরোপিয়ান অরগানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন)মহাপরিচালক অধ্যাপক রল্ফ হয়ার। সমাবর্তনে তাকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেয়া হবে।
বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে অনুষ্ঠেয় সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। একাডেমিক পরিষদের সুপারিশে গত রোববার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
এদিকে ৪৮তম সমাবর্তনকে সফল করতে দুটি কমিটিসহ ২৩টি উপকমিটি গঠন করা হয়েছে। দুটি কমিটির নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি মধ্যে রয়েছে।
বুধবার সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক প্রস্তুতি সভায় এসব কমিটি গঠন করা হয়।
উপাচার্যের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, সিনেট-সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
