টেকনাফে ইয়াবাসহ আটক ২
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ১৬ হাজারের বেশি ইয়াবাসহ দুজনকে আটক করেছে বিজিবি।
বুধবার ভোর ৪টায় সদর ইউনিয়নের বড় হাবির পাড়া এলাকায় একটি বাড়িতে এ অভিযান চালায় বিজিবির একটি দল।
এ সময় তাদের কাছে লুকানো ১৬ হাজার ২৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন বড় হাবির পাড়া এলাকার মৃত খুলিলুর রহমানের ছেলে নুর মোহাম্মদ(২৬) ও রফিকুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (২৪)।
বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বিভিন্ন বই-পুস্তক ও ধর্মীয় গ্রন্থ কেটে লুকিয়ে রাখা এসব ইয়াবা গোপন সংবাদের অভিযানে উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক দুজন এবং তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া আরো দুজনসহ চারজনকে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা হয়েছে।
মামলায় পলাতক অপর দুই আসামি হলেন একই গ্রামের আমীর আলীর ছেলে ছিদ্দিকুর রহমান ও হোসেন আলীর ছেলে আবদুল আমিন।
লে. কর্নেল জাহিদ জানান, আটকদের টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।
