২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাগুরা সদরের হৃদয়পুর গ্রামের এক যুবককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 08:14 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

শিশুটির বাবা জানান, দুপুরে আজগর তার সাড়ে ৪ বছরের শিশুকে কৌশলে বাড়ির পাশের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে।

এ সময় শিশুটি চিৎকার দিলে এলাকাবাসী ছুটে গিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। একই সময় আজগর আলীকে আটক করে সদর থানা পুলিশের হাতে দেয়া হয় বলে জানান তিনি।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, আক্রান্ত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেছেন তিনি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।