২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 09:31 PM

Updated : 22 Aug 2022, 05:49 PM

নিহতরা হলেন- সীতাকুণ্ড পৌর এলাকার ফাহিম (২৫) ও জিশান (২৫)।

সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর এলাকার পন্থিছিলায় দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার এএসআই শরীফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৩টার দিকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

নিহত জিশানের চাচা মো. আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির কাছাকাছি আসতেই বাসের ধাক্কায় জিশানসহ দু’জন মারা যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করে বলে জানান এএসআই শরীফ।