২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চমেককে বিশ্ববিদ্যালয় করার বিরুদ্ধে কর্মচারীদের কর্মসূচি

চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ঠেকাতে কর্মচারীরা তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 05:41 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। এসময় কর্মচারীদের সঙ্গে চমেক শিক্ষার্থীদের উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়।

বিশ্ববিদ্যালয় রূপান্তর ঠেকাতে সোমবার চমেক হাসপাতালে তিন ঘণ্টার কর্মবিরতির ডাক দেয় কর্মচারীদের সাতটি সংগঠনের জোট ‘চমেক সংগ্রাম ঐক্য পরিষদ’।

পরিষদের যুগ্ম আহবায়ক ও নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রতন কুমার নাথ সাংবাদিকদের বলেন, সকাল থেকে মেডিকেল গোল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে সমাবেশ করছিলেন তারা।

“দুপুর সোয়া ১২টার দিকে ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. দেবুর নেতৃত্বে একদল ছাত্র গিয়ে আমাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়।”

তবে এই কর্মবিরতির মধ্যেও জরুরি ও বহির্বিভাগে চিকিৎসা চলছিল বলে জানান রতন।