রংপুরে অটোরিকশা চালক খুন
রংপুর শহর থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কোতয়ালী থানার পরিদর্শক(তদন্ত) মিজানুর রহমান জানান, সোমবার বেলা ১১টার দিকে সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের বসির হিমাগারের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরিদর্শক মিজানুর রহমান বলেন, হিমাগারের পেছনে ঝোপের মধ্যে লাশটি পাওয়া যায়। লাশের গলায় ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে।
নিহতের বাবা দুলাল মিয়া বলেন, “রোববার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হয় মিলন। রাতে ফিরে আসেনি। সকালে খবর পেয়ে কোতয়ালী থানায় গিয়ে লাশ শনাক্ত করি।”
ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান পরিদর্শক মিজানুর।
