পশু-হাঁস-মুরগির নকল ওষুধ কারখানা জব্দ, আটক ১
পাবনা শহরের একটি বাড়ি থেকে গবাদি পশু ও হাঁস-মুরগির নকল ওষুধ তৈরির কারখানা জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।
এ সময় বিপুল পরিমান ঔষুধসহ তৈরির সরঞ্জাম উদ্ধার করে কারখানাটি সিলগালা করা হয়েছে।
রোববার দুপুরে এ ঘটনায় ওই কারখানা ব্যবস্থাপক মালিকের ছোট ভাই শামিম হোসেনকে আটক করেছে পুলিশ।
আটক শামিমের বরাত দিয়ে পাবনা গোয়েন্দা পুলিশের ওসি ছকির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুরে পাবনা শহরের সিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি বাড়িতে অভিযান চালায়।
খামারিদের সুরক্ষা দিতে পশুবীমা চালুর উদ্যোগ
অভিযানে বিপুল পরিমান নকল গবাদি পশু ও হাঁস-মুরগির ঔষুধসহ তৈরির উপকরণ ও কাচামাল জব্দ করে পুলিশ।
তাৎক্ষণিকভাবে কি পরিমান ঔষুধ জব্দ করা হয়েছে জানাতে পারেনি গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
তবে তালিকা করা হচ্ছে বলে তিনি জানান।
এ সময় ওই কারখানা মালিক জেলার ভাঙ্গুড়া উপজেলার রুপসী গ্রামের বদরুদ্দোজার ছেলে সাইফুল ইসলামকে আটক করতে পারেনি পুলিশ।
তবে ওই কারখানা ব্যবস্থাপক মালিকের ছোট ভাই শামিম হোসেনকে আটক করেছে তারা।
আটক শামিম হোসেনের বরাত দিয়ে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা আরো জানান, তারা চলতি বছরের জানুয়ারিতে ওই বাসা ভাড়া নিয়ে ব্যবসাটি শুরু করে।
২২ ধরনের ওষুধ তৈরি করে বাজারজাত করেন বলেও তিনি জানান।
