২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় বিক্রয় প্রতিনিধি নিহত

দিনাজপুর শহরে ট্রাকের ধাক্কায় ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 04:48 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

কোতোয়ালি থানার এসআই আব্দুল আজিজ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কামরুল হাসান মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় দিনাজপুর-ফুলবাড়ি সড়কের জিয়া হার্ট ফাউন্ডেশনের সামনে বিপরীতমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

কামরুল ইসলাম প্যাসিফিক ফার্মা লি. নামের ওষুধ কোম্পানির ওষুধ বিক্রয় প্রতিনিধি ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে গেছে।

ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পলিয়ে গেছে।