মালয়েশিয়াগামী ৭২ যাত্রীকে উদ্ধার
সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগর থেকে ৭২ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লে. কাজি হারুন অর রশিদ জানিয়েছেন, আটকদের মধ্যে ৪ জন নারী রয়েছে।
সে সময় এদের টেকনাফ থানায় সোপর্দ করতে টেকনাফ নিয়ে আসা হচ্ছিল।
