২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে যুবক খুন

গাজীপুরের টঙ্গীতে বৃহস্পতিবার গভীর রাতে এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 06:06 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, রাত পৌনে ১২টার দিকে কে বা করা বুকের বাম দিকে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত এক যুবককে টঙ্গী হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ব্যাপারে উত্তরার দক্ষিণখান থানার উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, নিহত যুবকের নাম মেরাজ হোসেন  রায়হান (২৩)। তিনি উত্তরার দক্ষিণ খান থানার  আইনুজবাগ এলাকার প্রয়াত আব্দুল মতিনের ছেলে।

বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে টঙ্গী থানার সীমান্ত এলাকায় আইনুজবাগ এলাকায় কে বা কারা তাকে ধারালো অস্ত্রে আঘাত করে। পরে এলাকাবাসী উদ্ধার করে টঙ্গী হাসপাতলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ময়নাতদন্তের জন্য টঙ্গী হাসপাতাল থেকে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

টঙ্গী হাসপাতলের জরুরি বিভাগের চিকিৎসক মো. রাশেদুজ্জামান জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।