ব্যালট বাক্স ছিনতাই: তাড়াশে ভোট স্থগিত
ব্যালট বাক্স ছিনতাইয়ের পর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম জানান, বেলা পৌনে ২টার দিকে বহিরাগতরা কেন্দ্রে প্রবেশ করে বেশ কয়েকটি ব্যালট পেপারের বই কেড়ে নিয়ে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে সিল দেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তারা সহকারী প্রিসাইডিং অফিসার মিলন কুমারকে মারধর করে।
এ সময় রুবেল নামে এক আনসার সদস্যও আহত হন বলে জানান তিনি।
এ ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিকভাবে কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।
পরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবীর এসে এই কেন্দ্রের ভোট স্থগিত করে দেন।
