২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে চেয়ারম্যান প্রার্থীর প্রচার ক্যাম্পে আগুন

নির্বাচনের মাত্র ১৬ ঘন্টা আগে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী প্রচার ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 05:50 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মঙ্গলবার রাত প্রায় ২টায় উপজেলার রবখান হাটে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক বেপারীর  প্রচার ক্যাম্পে আগুন দেয় তারা।

এতে টিনের ঘরটি পুড়ে  গেছে বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে পুলিশ ও টহলরত বিজিবি সদস্যরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

আগামী ২৭ ফেব্রুয়ারি এ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে।

নাজিরপুর থানার ওসি আব্দুল খালেক হাওলাদার জানান,প্রতিপক্ষ বিএনপির লোকজনই তার অফিসে আগুন দিয়েছে বলে আব্দুল মালেক দাবি করছেন।

তবে এ ঘটনায় বিকাল ৪টা পর্যন্ত কেউ কোন মামলা করেনি বলেও জানান ওসি।