২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর থেকে ‘অপহৃত’ স্কুলছাত্রী ঝিনাইদহে উদ্ধার

গাজীপুরের টঙ্গী থেকে ‘অপহৃত’ এক স্কুলছাত্রীকে পাঁচমাস পর ঝিনাইদহ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটকও করা হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 05:34 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মঙ্গলবার বিকালে ঝিনাইদহের কাঠালিয়া  এলাকার আব্দুল বারেকের বাড়ি থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

আটক শাহ আলম (৪০) বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকার আব্দুর রহমান হাওলাদারের ছেলে।

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, গত ১৬ সেপ্টেম্বর সকালে টঙ্গীর বাস্তুহারা এলাকার বাসা থেকে স্কুলে যাওয়ার পথে টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ওই ছাত্রীকে  অপহরণ করা হয়। এ বছরের ২৬ জানুয়ারি তার মা বাদী হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেন।

পরে গোপন সংবাদ পেয়ে ঝিনাইদহের কাঠালিয়া  এলাকার আব্দুল বারেকের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার এবং শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনার আগে শাহ আলম টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন চাকরি করতেন।