টেকনাফে অস্ত্রসহ আটক ২
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র্যাব।
বুধবার সকাল ১০টায় টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, নাজির পাড়া এলাকার আবদুর রহমান (৩০) ও আবদুর রশিদ (৪৫)। দুজনেই স্থানীয় এনাম বাহিনীর সদস্য বলে জানিয়েছে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে দুটি এলজি, একটি দেশীয় তৈরি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, ছয়টি কিরিচ উদ্ধার করা হয়েছে।
র্যাব ৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর কাজী মো. রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় এনাম বাহিনীর আস্তনায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
