২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জ সদর উপজেলায় স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 02:46 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

নিহত রিপা বেগম (১১) উপজেলার বড় বহুলা গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে। সে স্থানীয় বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

বুধবার বেলা সাড়ে ১০টার দিকে গ্রামের  একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) ইন্দ্রনীল ভট্টাচার্য্য বলেন, “প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”

এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে মায়ের সঙ্গে রিপার  কথা কাটাকাটি হয়। সন্ধ্যার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সকালে পরিবারের লোকজন বাড়ির পাশের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় রিপার লাশ দেখে পুলিশে খবর দেয়।

ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।