অ্যাক্রেডিটেশন বোর্ডের চেয়ারম্যান আলতাফ হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আলতাফ হোসেনকে তিন বছরের জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
অধ্যাপক আলতাফ ১৯৪৮ সালের ১ জুলাই সিলেট জেলায় জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে এমএসসি ডিগ্রি এবং ১৯৭৮ সালে সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
দেশি-বিদেশি জার্নালে আলতাফ হোসেনের ৪০টির বেশি নিবন্ধ প্রকাশিত হয়েছে।
তিনি সুইডেন, জার্মানি ও নিউজিল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসরও ছিলেন বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে।
