২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে অর্ধশত ঘর পুড়ল

নীলফামারীর কানিয়ালখাতা গ্রামে প্রায় অর্ধশত ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে প্রশাসন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 08:59 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মজির আলী বলেন, “রাত আড়াই/তিনটার দিকে হঠাৎ করে আগুন দেখতে পেয়ে আমি চিৎকার করি।

“মাত্র আধা ঘন্টার মধ্যে ২৩টি পরিবারের সব ঘর পুড়ে ছাই হয়ে যায়।”

আগুনে ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম ও রশিদুল ইসলাম জানান, ইটভাটা শ্রমিক গোলাম মোস্তফার থাকার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে নিমিষেই পুরো মহল্লায় ছড়িয়ে পড়ে।

গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার জমি বন্ধক নেয়ার জন্য একটি এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ করেন তিনি। এর সঙ্গে নিজের আরো দুই হাজার টাকাসহ ২২ হাজার টাকা ঘরে ছিল।

তিনি বলেন, “চোরেরা ঘরে সিঁধ কেটে টাকা চুরি করতে না পেরে আগুন ধরিয়ে দেয়।”

এ সময় মোস্তফার ঘরের দরজার বাইরে থেকে দড়ি দিয়ে আটকে রাখা হয় এবং মহল্লার সব নলকূপের হাতলও খুলে নিয়ে যায় তারা।

মজির আলী,  শফিকুল ইসলাম, রশিদুল ইসলাম এবং গোলাম মোস্তফা জানিয়েছেন, তারাসহ ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সব হারিয়ে খোলা আকাশের নিচে বাস করছে।

খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা দিয়েছে।

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শফিউল ইসলাম জানান, সকালে ঘটনাস্থল গিয়েছিলাম।

“ক্ষতিগ্রস্তদের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।”

নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী জানান, ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারকে দুই বান্ডিল টিন, নগদ দুই হাজার টাকা, একটি করে কম্বল ও হাড়ি-পাতিল কেনার জন্য আরো এক হাজার টাকা করে দেয়া হয়েছে।

এতে  এলাকার ২৩টি পরিবারের অর্ধশতাধিক ঘর, নগদ টাকা ও ঘরে রাখা ধান-চালসহ আসবাবপত্র, ছাগল ও হাঁস-মুরগি পুড়ে যায়।

পরে নীলফামারী দমকল বাহিনীর একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।