২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে যুবকের লাশ

চট্টগ্রামের রাউজানে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

সিলেট প্রতিনিধি. দোয়ারাবাজার থেকে ফিরে.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 08:02 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মঙ্গলবার বিকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী গ্রাম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত মো. আজিম (২৭) একই গ্রামের বাসিন্দা শের মিয়ার ছেলে।

রাউজান থানার ওসি প্রদীপ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

“গরু বিক্রির টাকা নিয়ে পরিবারের অন্যন্য সদস্যদের সাথে আজিমের বিরোধ হয়েছে বলে আমরা জানতে পেরেছি।”

লাশের গলায় ফাঁসের চিহ্ন আছে জানিয়ে ওসি প্রদীপ বলেন, “এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।”