২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরপত্রের প্যাকেটে অন্য কাগজ, পরীক্ষা শুরুতে বিলম্ব

শিক্ষা বোর্ডের ভুলের কারণে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে নৈর্ব্যক্তিক পরীক্ষা শুরু হয়েছে ৪০ মিনিট পর।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 04:39 PM

Updated : 22 Aug 2022, 05:46 PM

মঙ্গলবার উপজেলার তাড়াশ সিনিয়র মাদ্রাসায় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ইসলামের ইতিহাস বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষার সময় বোর্ডের পাঠানো প্যাকেটে ওএমআর উত্তরপত্র না থাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয় বলে পরীক্ষা কেন্দ্রের সচিব ইয়াছিন আলী জানান।

তিনি বলেন, সকাল ১০টা থেকে ওই কেন্দ্রের ৪০ জন পরীক্ষার্থী ইসলামের ইতিহাস বিষয়ে ২ ঘন্টার লিখিত পরীক্ষায় অংশ নেয়। পরে নৈর্ব্যক্তিক পরীক্ষার সময় দেখা যায় বোর্ড থেকে পাঠানো সিলগালা করা ওএমআর উত্তরপত্রের প্যাকেটে দেয়া আছে অন্য কাগজ।

এরপর বোর্ডে যোগাযোগ করে পাশের আরেকটি কেন্দ্র থেকে ওএমআর উত্তরপত্র এনে পরীক্ষা নেয়া হয় বলে জানান তিনি।