২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর কবলে চট্টগ্রাম গণজাগরণের সমন্বয়ক

দিনেদুপুরে ছিনতাইকারীর কবলে পড়ে নগদ টাকা খুইয়েছেন চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 06:41 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

শরীফ চৌহান বলেন, “রিকশায় করে নাসিরাবাদ থেকে কাজীর দেউড়ি যাওয়ার পথে দুইটি ব্যাটারিচালিত অটোরিকশা আমার রিকশার গতিরোধ করে। তাদের একজন নিজের নাম ‘নিজাম’ বলে নিজেকে এমইএস কলেজের নেতা হিসেবে দাবি করে।

“ছিনতাইকারীরা পিস্তল ঠেকিয়ে আমাকে টানা-হেঁচড়া করে এবং প্যান্টের পকেট থেকে ১২ হাজার টাকা নিয়ে যায়।”

ছিনতাইকারীদের একজন মুখোশ পরা ছিল ছিল বলেও জানান তিনি।

চৌহান বলেন, বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছেন তিনি।