২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় ব্যালট ছিনতাই, ২০ জনকে আসামি করে মামলা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার ঘটনায় অজ্ঞাত পরিচয় ২০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 07:23 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এ আর এম আল মামুন বাদি হয়ে বৃহস্পতিবার বিকালে শৈলকুপা থানায় এ মামলা দায়ের করেন।

শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, বুধবার ভোটগ্রহণ শুরুর পর সকাল সাড়ে ১০টার দিকে একদল লোক ভোটকেন্দ্রে ঢুকে দুটি বুথ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এরপর ভোটগ্রহণ স্থগিত করেন প্রিজাইডিং অফিসার।