২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তিন কারখানার জরিমানা

বর্জ্য পরিশোধনের ব্যবস্থা না রাখায় এবং পরিবেশের ক্ষতি করার দায়ে গাজীপুরের তিনটি কারখানাকে ৭৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 07:10 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বৃহস্পতিবার দূষণবিরোধী অভিযানে এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান।

আরকে নীট ডাইং মিলসকে ৪০ লাখ টাকা, আহসান কম্পোজিট লিমিটেডকে ৩০ লাখ টাকা এবং ফার ইস্ট ডাইং ইন্ডাস্ট্রিজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

হাফিজুর রহমান জানিয়েছেন, জিরানী বাজারে আর কে নিট ডাইং মিলস লি., আহসান কম্পোজিট লি. এবং পূর্ব চন্দ্রা এলাকায় ফারইস্ট ডাইং ইন্ডাস্ট্রিজকে জরিমানা করা হয়েছে।

বুধবার তাদেরকে সদর দপ্তরে শুনানিতে ডাকা হয়। এ সময় পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করে, ইটিপি বন্ধ রেখে পরিশোধন ছাড়াই তরল বর্জ্য নদীতে ফেলার কারণে অভিযুক্ত করা হয়।

শুনানিতে অংশগ্রহণকারী কারখানাগুলোর মালিক ও প্রতিনিধিরা অপরাধ স্বীকার করেন।