বগুড়ায় জামায়াত-বিএনপি ৩-৩
বগুড়ার ছয় উপজেলরা মধ্যে তিনটি করে উপজেলায় উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা।
বুধবার রাতে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।
দুপচাঁচিয়া, নন্দীগ্রাম ও শেরপুরে চেয়ারম্যান জামায়াতের
দুপচাঁচিয়া উপজেলায় আনারস প্রতীকে ৫৮,৬০৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মো. আ. গনি মন্ডল।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র শ্রী কল্যাণ প্রসাদ পোদ্দার কাপ-পিরিচে পান ২৬,৩৮৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. তৌহিদুর রহমান চৌধুরী টেলিফোন প্রতীকে পান ২১৭১১ ভোট।
শেরপুরে মো. দবিবুর রহমান আনারস প্রতীকে ৮৩,৩৮৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. মজিবুর রহমান মঞ্জু কাপ-পিরিচ প্রতীকে পান ৪৫,৭৫৯ ভোট।
ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলায় চেয়ারম্যান বিএনপির
ধুনটে বিএনপির মো. শাহজাহান আলী ঘোড়া প্রতীকে ৬৬,৮২৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ‘বিদ্রোহী’ একেএম তৌহিদুল আলম কাপ-পিরিচ প্রতীকে পান ৫৯,৩৪০ ভোট।
সারিয়াকান্দিতে বিএনপির মো. মাসুদুর রহমান মোটরসাইকেল প্রতীকে ৫৩,৯৬২ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আলমগীর আনারস প্রতীকে পান ৩৩,৩৩৩ ভোট।
সোনাতলায় বিএনপির একেএম আহসানুল তৈয়ব জাকির মোটরসাইকেল প্রতীকে ৪৯,৯১৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবু মোহাম্মদ জিয়াউল করিম আনারস প্রতীকে পান ২৮,১৮৩ ভোট।
