২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহার ও নবাবগঞ্জে চেয়ারম্যান বিএনপির

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 02:51 AM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বুধবার ঢাকা বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহ আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

দোহারের চেয়ারম্যান

কামরুল হুদা

বিএনপি সমর্থিত কামরুল হুদা দোয়াত কলম প্রতীকে ৩৮ হাজার ৭৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী মেহবুব কবির আনারস প্রতীকে পান ২৬ হাজার ৪৮৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত মোহাম্মদ মাসুদ পারভেজ সিংহ প্রতীকে ২৫ হাজার ৯৬১ ভোটে জয়ী হয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদেও বিএনপি সমর্থিত শামীমা রাহিম হাঁস প্রতীকে ৪১ হাজার ৮৮৬ ভোটে জয়ী হয়েছেন।

নবাবগঞ্জের চেয়ারম্যান খোন্দাকার আবু আশফাক

নবাবগঞ্জে বিএনপি সমর্থিত খোন্দাকার আবু আশফাক দোয়াত কলম প্রতীকে ৭১ হাজার ৫৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত নাছির উদ্দিন আহমেদ ঝিলু মোটরসাইকেল প্রতীকে ৪৫ হাজার ১৩৬ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে বিএনপি সমর্থিত মহসিন রহমান ৩৬ হাজার ৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মরিয়ম মুস্তফা কলস প্রতীকে ৬৭ হাজার ৮৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।