দোয়ারাবাজারে আ.লীগ জয়ী
দোয়ারাবাজার উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন।
জেলার দোয়ারাবাজার উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক মোটরসাইকেল প্রতীকে ২৭ হাজার ১০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামি সমর্থিত ডা. আব্দুল কুদ্দুস আনারস প্রতীকে ২১ হাজার ৮৮১ ভোট পেয়েছেন।
এ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছে। অপর উপজেলা ছাতকের ফলাফল এখনোও ঘোষণার করা হয়নি।
