সিলেটে বিএনপি ৩, জামায়াত ২, আ.লীগের ১
উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের ছয় উপজেলায় বিএনপির তিন, জামায়াতের দুই ও আওয়ামী লীগ সমর্থিত এক চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছে।
বুধবার রাত ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চতুর্থ উপজেলা নির্বাচনের রিটানিং কর্মকর্তা এ জেড এম নূরুল হক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী সুহেল আহমদ চৌধুরী (কাপ পিরিচ) বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রাথী মো. ফিরোজ খান পংকি (মোটরসাইকেল) পেয়েছেন ২৬ হাজার ৫৫ ভোট।
গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে জামায়াতের নজমুল ইসলাম(মোটর সাইকেল) বিজয়ী হয়েছেন।
তার প্রাপ্ত ভোট ২৪ হাজার ৩৬৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী (দোয়াত কলম) পেয়েছেন ২৩ হাজার ৬০২ ভোট।
জৈন্তাপুর উপজেলার চেয়ারম্যান পদে বিজয়ী জামায়াতের মো. জয়নাল আবেদীন (দোয়াত কলম) ২৩ হাজার ৬১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল আহমদ (ঘোড়া) পেয়েছেন ১৯ হাজার ৩৭৯ ভোট।
জকিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী ইকবাল আহমদ তাপাদার (মোটর সাইকেল) বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ২৭ হাজার ২৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের লোকমান আহমদ ২৩ হাজার ৪৬২ ভোট পেয়েছেন।
কোম্পানীগঞ্জ উপজেলার বিজয়ী আওয়ামী লীগ সমর্থিত আব্দুল বাছিরের প্রাপ্ত ভোট ২৫ হাজার ৩২০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (ঘোড়া) ২০ হাজার ৭৭ ভোট পেয়েছেন।
গোয়াইনঘাট উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল হেকিম চৌধুরী (আনারস) বিজয়ী হয়েছেন ।
তার প্রাপ্ত ভোট ৪৮ হাজার ২৪৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত লুৎফুর রহমান লেবু (দোয়াত কলম) ৩৭ হাজার ৫৬৮ ভোট পেয়েছেন।
নির্বাচনে সিলেটের ৬ উপজেলার চেয়ারম্যান পদে ২৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
