২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর বন্ধু এম এ খায়েরের মৃত্যু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্ধু, মুক্তিযুদ্ধের সংগঠক এবং যমুনা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ খায়ের মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 12:32 AM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বার্ধক্যজনিত রোগে বুধবার রাত পৌনে ৮টায় অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এম এ খায়েরের বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।

তিনি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ধারণ করেছিলেন।

এমএ খায়েরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।