সরিষাবাড়িতে চেয়ারম্যান বিএনপির
জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির ফরিদুল কবির তালুকদার শামীম জয়ী হয়েছেন।
আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭৪ হাজার ১৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গিয়াস উদ্দীন পাঠান দোয়াত-কলম প্রতীকে পান ৬২ হাজার ৯৫৬ ভোট।
সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী বুধবার রাতে ফলাফল ঘোষণা করেন।
