২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের কোটচাঁদপুরে চেয়ারম্যান জামায়াতের

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মোহাম্মদ তাজুল ইসলাম জয়ী হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 11:33 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

বুধবার রাতে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল ফল ঘোষণা করেন।

দোয়াত-কলম প্রতীক নিয়ে তাজুল পেয়েছেন ২৬,১৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. সিরাজুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২২,১৩৮ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মো. মোয়াবিয়া হোসেন মাইক প্রতীকে ৩০,১০৭ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মোছা. নাজমা খাতুন সেলাই মেশিন প্রতীকে ২৮,৭৮০ ভোট পেয়ে জয়ী হন।