২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় ভোটদানে ‘বাধা’, পিস্তলসহ আটক ১

ভয় দেখিয়ে ভোট দিতে বাধা দেয়ার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 07:36 PM

Updated : 22 Aug 2022, 05:44 PM

বুধবার বিকালে আটক কামরুল ইসলাম অরেঞ্জ (২৪) উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের ছেলে।

উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে মোহনপুর কেএমএম ইনস্টিটিউট কেন্দ্রের পাশ থেকে অরেঞ্জকে ৩ রাউন্ড গুলি ভর্তি পিস্তলসহ আটক করেছে টহলরত স্ট্রাইকিং ফোর্সের একটি টিম।

তিনি ওই কেন্দ্রে ভোটারদের যাতায়াতের পথে ভয়ভীতি দেখাচ্ছিলেন। তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে বলে জানান ওসি তাজুল।