২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে ‘কারচুপি’, বাকেরগঞ্জ-গৌরনদীতে হরতাল

নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ ও গৌরনদী উপজেলায় বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 04:48 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

বুধবার পৃথকভাবে হরতালের ঘোষণা দেন উপজেলা বিএনপির নেতারা।

গৌরনদী উপজেলায় ভোর ৬টা থেকে বেলা ২টা অর্ধবেলা এবং বাকেরগঞ্জ উপজেলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান বলেন, “সরকার দলীয় সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখল করে নিয়েছে। জনগণ ভোট প্রত্যাখ্যান করেছে।”

এর ফলে জনগণের দাবি আদায়ে হরতালের ডাক দেয়া হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, গৌরনদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন মিয়াও একই কথা বলেছেন।