২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকেরগঞ্জে ৪ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জন

অনিয়মের অভিযোগ এনে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত ও ‘বিদ্রোহী’ এবং আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 04:42 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

বুধবার বিকেলে এ ঘোষণা দেন তারা।

এরআগে সকালে একই অভিযোগে গৌরনদী উপজেলায়ও নির্বাচন বর্জন করেন বিএনপি সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীরা।

বাকেরগঞ্জ উপজেলায় যে সব চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বয়কট করেন তারা হলেন বিএনপি সমর্থিত মো. খলিলুর রহমান, বিএনপির বিদ্রোহী মশিউর রহমান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতিকুর রহমান।

বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন মিয়া জানান, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে।

“কেন্দ্রে ভোটার না থাকলেও ব্যালট বাক্সে ভোট পড়ছে। কর্মী সমর্থকদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।”

একই অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতিকুর রহমান।