নরসিংদীতে ভোটকেন্দ্রের বাইরে পিস্তলসহ আটক ২
নরসিংদী পলাশ উপজেলায় একটি ভোটকেন্দ্রের বাইরে গুলভর্তি ২ পিস্তলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
সকালে উপজেলার সেকানদরদী এএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন নরসিংদী গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শাহাদৎ হোসেন।
আটক ব্যক্তিরা হলেন এনামুল ও শরিফ।
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় নরসিংদীর পলাশ ও বেলাব উপজেলায় ভোট হচ্ছে। সকাল থেকেইু দুই উপজেলায় ভোটারদের স্বতস্ফুর্তভাবে ভোট দিতে দেখা গেছে।
সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ে।
দুই উপজেলার কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
