২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম শ্রেণির বৃত্তির ফল পুনর্মূল্যায়ন দাবি

পঞ্চম শ্রেণির বৃত্তির ফলাফল বাতিল করে পুনর্মূল্যায়নের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 09:41 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

ফলাফল কারচুপির অভিযোগে মঙ্গলবার বিকালে শহরের ডিবি রোডে এই কর্মসূচি পালন করা হয়।

প্রথমে রাস্তা অবরোধ করলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। পরে তারা রাস্তার পাশে মানববন্ধন করে।

এ সময় সেখানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, অধ্যাপক রোকেয়া খাতুন, নিলুফার ইয়াসমিন শিল্পী, অ্যাডভোকেট শিউলি বেগম ও সুজন প্রসাদ প্রমুখ।

তারা অভিযোগ করেন, গত ১৬ ফেব্রুয়ারি সারাদেশে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

কিন্তু এর একদিন আগেই বিভিন্ন কোচিং সেন্টার ও কয়েকটি স্কুলের শিক্ষকদের হাতে ফলাফল পৌঁছে যায়।

পরীক্ষায় অংশ না নিয়েও কেউ কেউ এ প্লাস পেয়েছে এমন অভিযোগও করেন বক্তারা।