জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেধা তালিকা বৃহস্পতিবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেধা তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ফলাফল এসএমএসের মাধ্যমে জানা যাবে। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে NU<space>AT<space>roll no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (www.edu.bd/admissions) ফলাফল পাওয়া যাবে।
