কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমানদের ডাকা হলো
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অপেক্ষমান তালিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকারে ডাকা হয়েছে।
আগামী বুধবার ও বৃহস্পতিবার (১৯ ও ২০ ফেব্রুয়ারি) এ সাক্ষাৎকার নেয়া হবে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার।
তিনি জানান, ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এবং ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সাক্ষাৎকার নেয়া হবে।
এছাড়া মুক্তিযোদ্ধা কোটাসহ বিভিন্ন কোটায় ভর্তিচ্ছুদের তালিকা, সাক্ষাৎকার ও ভর্তির তারিখ পরে জানানো হবে বলেও জানান তিনি।
