২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরার শ্রীপুরে নির্বাচনে বাধা নেই

সীমানা নির্ধারণী মামলার কারণে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন সকালে তিন মাসের জন্য স্থগিতের পর বিকালে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 05:57 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

মঙ্গলবার বিকাল ৪টায় আপিলের শুনানি শেষে হাইকোর্ট তাদের দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়।

এর আগে সকালে হাইকোর্টের একটি বেঞ্চ নির্বাচন স্থগিতের এক আদেশ দেয়।আদেশের পরপরই তা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে আপিল শুনানি করে নির্বাচন কমিশন।

বিকাল ৩টায় এ শুনানি শুরু হয়ে ৪ টায় তা শেষ হয়।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)ও রিটার্নিং অফিসার এ কে এম তারেক জানান,বিকাল ৪টার পর নির্বাচন কমিশন সচিবালয় থেকে নির্বাচনের কার্যক্রম পুনরায় শুরু করার জন্য জেলা নির্বাচন অফিসে একটি ফ্যাক্স পাঠিয়েছে।

তিনি বলেন,এর আগে সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন সচিবালয় থেকে জেলা নির্বাচন অফিসে এক ফ্যাক্স বার্তায় আদালতের আদেশের কারণে নির্বাচন স্থগিত রাখতে বলা হয়।

সীমানা সংক্রান্ত বিষয়ে আবু নাজাত নামে এক চেয়ারম্যান প্রার্থীর করা মামলায় আদালত তিন মাসের জন্য নির্বাচনী কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছিল বলেও জানান তিনি।