২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি’র ২ বিদ্রোহী প্রাথী বহিষ্কৃত

উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় দুইজনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 12:36 AM

Updated : 01 Sep 2026, 12:26 PM

এরা হলেন, ফেনী জেলার পরশুরাম উপজেলা বিএনপি সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার দলের সহ-সভাপতি আব্দুর রউফ স্বাধীন।

সোমবার রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে তাদের দল থেকে বহিস্কার করা হয়েছে।