২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ওয়াগন লাইনচ্যুত, খুলনার ট্রেন চলাচল বন্ধ

ঝিনাইদহের মোবারকগঞ্জ স্টেশনে সার বোঝাই মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 07:48 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

সোমবার বিকাল সাড়ে ৫টায় এ দুঘটনা ঘটে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়।

রেলওয়ের পশ্চিম জোনের পাকশী বিভাগীয় ম্যানেজার পংকজ কুমার সাহা জানান, মালগাড়িটি সার নিয়ে খুলনা থেকে ঈশ্বরদী যাচ্ছিল। মোবারকগঞ্জ স্টেশন ছাড়ার পর পিছনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন মোবারকগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে।