২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় যুবকের ১০ বছর সাজা

ঝালকাঠীতে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 04:53 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

সোমবার আসামির উপস্থিতিতে ঝালকাঠীর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল রহিম তালুকদার এ রায় দেন।

দণ্ডিত মোস্তাফিজুর রহমান সুমন (২৫) পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার অশ্বত্থকাঠি গ্রামের মজিবুর রহমান হাওলাদারের ছেলে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১২ সালের ২২ জুন ঝালকাঠী শহরের বিকনা এলাকায় একটি দেশি পাইপগানসহ সুমনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় সদর থানার এএসআই গোলাম ফারুক বাদী হয়ে অস্ত্র আইনে সুমনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।