যশোরে তরুণীর লাশ উদ্ধার
যশোর সদরে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক জানান, সোমবার বেলা ১১টার দিকে রহমতপুর গেট এলাকায় রেললাইনের পাশে লাশটি পাওয়া যায়।
নিহতের শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। মেয়েটির বয়স ২৫/২৬ বছর হতে পারে।
ওসি আরো বলেন, দুর্বৃত্তরা ওই তরুণীকে ছুরিকাঘাতে হত্যার পর লাশ রেললাইনের পাশে ফেলে পালিয়ে গেছে।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
