২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিশালে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে নিহত হয়েছেন মা ও ছেলে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 02:55 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নওদার পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিয়ামত আলীর স্ত্রী দেলোয়ারা বেগম ওরফে রিনা বেগম এবং তার ছেলে ইমরান হোসেন।

ইমরান এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে রিনা বেগম বাড়ির উঠানে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তা দেখে মাকে উদ্ধার করতে গিয়ে ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।