টেকনাফে অস্ত্র-ইয়াবাসহ আটক ৩
কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ ৩ জনকে আটক করেছেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।
সোমবার ভোর ৫টার দিকে টেকনাফের হ্নীলার লেদা রোহিঙ্গা বস্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবি-৪২ এর অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ।
আটকরা হলেন- টেকনাফ ইসলামাবাদ এলাকার মো. হাশিম (৩৮), নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির এইচ ব্লকের মো. হোছাইন (৩৯) ও লেদা এলাকার হাছিনা খাতুন (২২)।
বিজিবি কর্মকর্তা জাহিদ জানান, লেদা রোহিঙ্গা বস্তির স্থানীয় নুরালীপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে স্থানীয়ভাবে তৈরি ২টি আগ্নেয়াস্ত্র, ১টি দা, ১৩৪টি ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ ওই তিনজনকে আটক করা হয়।
আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
