২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপ যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মঙ্গলবার মালদ্বীপ  যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 12:21 AM

Updated : 01 Sep 2026, 12:26 PM

নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর এটি হবে তার প্রথম বিদেশ সফর।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির অডিও বার্তার বিষয়ে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রথমবারের মতো পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ২০ ফেব্রুয়ারি সার্কভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ৩৫তম বৈঠকে যোগ দিতে আগামী মঙ্গলবার ঢাকা ছাড়বেন তিনি।

এর আগে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সার্ক স্ট্যান্ডিং কমিটির ৪০ তম সভা, একই কমিটির ৬ষ্ঠ তম বিশেষ সভা এবং প্রোগ্রামিং কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠনের পর নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান তরুণ নেতা শাহরিয়ার আলম। ৫ জানুয়ারির নির্বাচনে রাজশাহী-৬ আসন থেকে বিজয়ী হন তিনি।