মাদারীপুরে ট্রাকচাপায় শিশু নিহত
মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত সাগর হাওলাদার (৮) সদর উপজেলার মস্তফাপুর গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে।
শিবচর থানার ওসি মাসুদউদ্দিন খান জানান, সাগর মায়ের সঙ্গে ঢাকা যাওয়ার জন্য কাওড়াকান্দি ৩ নম্বর ঘাটে ফেরিতে উঠছিল। এ সময় ফেরি থেকে নামতে থাকা একটি ট্রাক সাগরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
পরে পাচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে আনে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
