২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরগঞ্জে আচরণবিধি লংঘনে জরিমানা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লংঘনের দায়ে ছয় প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 08:38 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু জাফরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ছয় প্রার্থীর প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, আচরণবিধি লংঘন করে তারা শহরের বিভিন্ন দেয়ালে পোস্টার লাগিয়েছেন।

ইউএন আবু জাফর জানান, অভিযুক্ত প্রার্থীরা তাদের ভুল স্বীকার করে দেয়ালে লাগানো পোস্টার তুলে নিয়েছেন।